বরিশালের আগৈলঝাড়া উপজেলার তালবাড়ি সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ না হতেই হাতের টানে উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, বৃষ্টির পরই নিম্নমানের সামগ্রী দিয়ে কার্পেটিং করা হয়েছে। কাজের সময় প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারের লোকজন। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতেই কাজ সম্পন্ন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সড়কের কাজের গুণগত মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই সড়কের নিয়মিত ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, ‘সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা বানায়, কিন্তু নিম্নমানের কাজের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। ভালোভাবে কাজ হলে আমাদের এ দুর্ভোগ পোহাতে হতো না।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, মাহিলাড়া-আম্বুলা-ছয়গ্রাম-পয়সারহাট সড়কের তালবাড়ি এলাকায় ৫৪০ মিটার রাস্তা সংস্কারে ২৪ লাখ ৫৯ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকার মেসার্স সরদার ট্রেডিং। মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে বাস্তবায়ন করেন আগৈলঝাড়ার দলিল লেখক জাকির মোল্লা। অভিযোগ রয়েছে, কাজের নিয়ম না মেনেই বৃষ্টির পরই কার্পেটিং করা হয়। পাথরের তুলনায় বিটুমিনের পরিমাণও ছিল কম। ফলে কাজ শেষ হওয়ার তিন দিনের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে। জাকির মোল্লা বলেন, ‘বৃষ্টির সময় এক ট্রাক কার্পেটিংয়ের মালামাল এলেও আমি কাজ করতে নিষেধ করেছিলাম। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, কোনো সমস্যা হবে না, কাজ শেষ করতে হবে।’ অভিযোগ অস্বীকার না করে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আমি কাজ শুরু করে দিয়ে চলে এসেছি। পরে কী হয়েছে, জানি না। যেখানে কার্পেটিং উঠে গেছে, সেখানে আবার কাজ করে দেওয়া হবে।’ উপজেলা এলজিইডি প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ‘বিষয়টি বরিশাল এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করবেন।’
শিরোনাম
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
- শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১
- তেভাগা আন্দোলনের জনক হাজী দানেশের মৃত্যুবার্ষিকী পালিত
হাতের টানে উঠছে কার্পেটিং
সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম