তিন বছর আগে বাবা মারা যান। মা-ও তিন সন্তান রেখে অন্যত্র চলে যান। তিন ভাই বোনকে বৃদ্ধ দাদা-দাদি বহু কষ্টে ভরণ-পোষণ করতেন। ঘটনাটি জানার পর মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস তাদের সহায়তার জন্য ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তে তিন ভাই-বোনের জন্য ২ লাখ ১১ হাজার টাকা সহায়তা পেয়ে যান। সেই টাকা দিয়ে গরুসহ খাবার কিনে দেওয়া হয়। মাসিক ৩ হাজার টাকারও ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। এতে খুশি তিন ভাই-বোন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের নতুন মাইজবাড়ী চরাঞ্চলের বাসিন্দা ইউসুফ আলী। পাঁচ বছর আগে টাঙ্গাইলে কাজ করতে গিয়ে ঘরের চাল থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যায় তার। তিন বছর চিকিৎসার পর দুই মেয়ে ও এক ছেলে এবং স্ত্রী রেখে তিনি মারা যান। কিছুদিন পর মা দুই মেয়ে ও এক ছেলে রেখে চলে যান। অথৈ সাগরে পড়ে যায় তিন ভাই-বোন। দাদা হাসেন আলী ও দাদি বেলী খাতুন অনেক কষ্টে তাদের খাবার ও পড়াশোনা চালিয়ে নেন। টাকার অভাবে দাদা-দাদি ঈদে একটি পোশাকও কিনে দিতে পারেননি। বিষয়টি জানতে পেরে সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস ছুটে যান ওই বাড়িতে। এরপর তিন ভাই-বোনের করুণ চিত্র তুলে ধরে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ২ লাখ ১১ হাজার টাকা পেয়ে যান।
শিরোনাম
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
ফেসবুক পোস্টে ভাগ্যবদল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে