ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। হাসপাতালে না নিয়ে ওঝার ঝাড়ফুঁকে সুস্থ করার চেষ্টার প্রায় সাত ঘণ্টা পর রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার অমৃতনগর চরপাড়া গ্রামের লিটন শেখের ছেলে। জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে রাফসানকে সাপে কাটে। পরিবারের লোকজন স্থানীয় কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে। রাত ৪টার দিকে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, ১৫ দিন আগেও তাকে সাপে কামড়ায়। তখন কানু মিনার ঝাড়ফুঁকে সে সুস্থ হয়। শনিবার পুনরায় তাকে সাপে কাটলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কে এম মাহমুদ রহমান বলেন, ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসক অবস্থা দেখে অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। রোগীর পরিবার রাজি না হলে ফরিদপুর মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারি।
শিরোনাম
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভেনম নিতে অস্বীকৃতি, কিশোরের মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
৩৩ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম