গাইবান্ধা সদর উপজেলা থেকে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে প্রায় তিন মাস পর উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে সাঘাটা উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই স্কুলছাত্রী ও হাবিবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ভুক্তভোগী সদর উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ে যাতায়াতের সময় হাবিব তাকে প্রেমনিবেদনসহ উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার হাবিবের মা-বাবাকে জানালে তাঁরা বিয়ের প্রস্তাব পাঠান। কিš' ভুক্তভোগীর পরিবার প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর ৩১ মার্চ আসামিরা ভুক্তভোগীকে একটি অটোবাইকযোগে তুলে অজ্ঞাত ¯'ানে নিয়ে যান। ১১ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় শনিবার র্যাব-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হাবিবকে আটক করে।