লালমনিরহাটে তিস্তা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দেদার তোলা হচ্ছে বালু। এতে ভাঙন হুমকিতে পড়েছে ফসলি জমি, বসতভিটা ও স্থাপনা। ভোটমারী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, প্রায় দুই মাস ধরে তিস্তা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তুলছে। দিনরাত বালু তোলার কারণে দেখা দিয়েছে নদীভাঙন। বিলীন হচ্ছে আবাদি জমি। হুমকির মুখে রয়েছে অনেক বসতভিটা। সদর উপজেলার রাজপুর গ্রামের কৃষক জহির আলী জানান, অনেক সময় দিনে ড্রেজার মেশিন সরিয়ে রাখা হয়। রাত হলেই মেশিন চালিয়ে তোলা হয় বালু। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বালু তোলার গর্তে পড়ে দুই মাস আগে এলাকার দুই ভাই পানিতে ডুবে মারা গেছেন। তারা লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধ না হলে নদীভাঙন কমবে না জানান জহির আলী। হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না গ্রামের কৃষক মোকছেদ আলী বলেন, কিছুদিন আগে প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজার মেশিন, পাইপ জব্দ ও ধ্বংস করেছিল। চক্রটি পুনরায় নদী থেকে বালু তোলা শুরু করেছে। লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, নদীতীর থেকে ৪০০-৫০০ মিটার দূরত্বে বালু তুললে ক্ষতি হবে না। তীর থেকে ২০-৩০ মিটার দূরত্বের মধ্যে বালু তোলা হলে ভাঙন সৃষ্টি করে। শুনীল কুমার ‘তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তোলা ব্যবসায় পরিণত করেছে কিছু লোক। এতে নদী তীরের কাছাকাছি বড় বড় গর্তের সৃষ্টি হয়। এসব গর্তে পানিপ্রবাহ ঘূর্ণি তৈরি করে সরাসরি নদীতীরে আঘাত হানায় দেখা দেয় ভাঙন।’ লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান জানান, নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেখানে খবর পাওয়া যাচ্ছে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। বালু তোলার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হচ্ছে। সবশেষ গত শনিবার বিকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে অভিযান চালিয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ড্রেজার মেশিন ও পাইপ। ঘটনাস্থলেই পাইপগুলো ধ্বংস করা হয়। থানায় নেওয়া হয় ড্রেজার মেশিন।
শিরোনাম
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
তিস্তায় দেদার বালু লুট
বিলীন হচ্ছে আবাদি জমি হুমকিতে বসতভিটা স্থাপনা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে