রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় র্যাবের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর হোতা শামীম পাটালিসহ সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী চক্রের আট সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং বিপুল দেশি অস্ত্র জব্দ করা হয়। গতকাল র্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ও ২৭ জুন রাতে মোহাম্মদপুরের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত ২৪ জুন রাতে প্রথমে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তরবারিসহ জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। ২৭ জুন রাতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে হোতা শামীম পাটালির দুই ঘনিষ্ঠ সহযোগী খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা মডেল টাউনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শামীম পাটালিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে চাপাতিসহ শাকিউল ও আরিফকে এবং বাবর রোড এলাকা থেকে হৃদয় ও নয়নকে গ্রেপ্তার করা হয়। র্যাবের অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড অনুযায়ী, শামীম পাটালি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় অস্ত্র ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে জখম করার আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত এই শামীম। তার বিরুদ্ধে দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসহ ৮টি মামলা রয়েছে। শামীমের পরিবারের আরও দুই সদস্য রানা ও রাসেল এরই মধ্যে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।
শিরোনাম
- রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
বিদেশি অস্ত্রসহ পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে