বাংলাদেশ প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনে উপযোগী ১০ হাজার ৪৪০টি হ্যাচিং এগ (প্যারেন্ট হ্যাচিং এগস) রপ্তানি করেছে। এ ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ জাতের। এ চালান থেকে আয় হবে ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এসব ডিম রপ্তানি করেছে কাজী ফার্মস লিমিটেড। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তাঁর নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে। তিনি বলেন, আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতার প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং দেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
অষ্টম কলাম
নাইজেরিয়ায় প্রথমবার ‘হ্যাচিং এগ’ রপ্তানি করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম