সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অভিভাবকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের সন্তান ও স্বজনকে ভিটামিন খাওয়ান। গতকাল রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এ বিশাল ক্যাম্পেইন সফল করতে সরকারের কাছে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে। কোনো কারণে কোনো শিশু এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়লে, পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তা খাওয়ানো যাবে। তিনি বলেন, হামসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে ভিটামিন ‘এ’। অনুষ্ঠানে বিগত সময়ের স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পর্যাপ্ত টিকা না পাওয়ায় দেশজুড়ে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এমনকি সে সময় ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও কোনো মজুত ছিল না। তবে বর্তমান পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এবার দেশে হামের টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এরপরও যদি কেউ বাদ পড়ে থাকে, তবে তাদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। এ টিকার গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, শিশুদের অত্যন্ত উন্নত মানের হামের টিকা দেওয়া হয়েছে। এবারের ক্যাম্পেইনে বয়সভেদে শিশুদের দুই রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জন্মের পর থেকে অন্তত প্রথম ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের সচেতন করা হয়েছে। এদিকে, জেলা-উপজেলার রিপোর্ট একত্র করে ক্যাম্পেইনে কতজন শিশুকে ভিটামিন খাওয়ানো হয়েছে তার চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হবে।
শিরোনাম
- সংসদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল উত্থাপন
- পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
- ‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ : ভাঙছে তাপমাত্রার রেকর্ড, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু
- নাটকীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতলো আয়ারল্যান্ড
- পাখির ভাষার রহস্য উন্মোচনে মার্কিন বিজ্ঞানীর সাফল্য
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম
- হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ
- কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান
- ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও হার, বিশ্বকাপ শেষ বাংলাদেশের
- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
- ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
- পিএইচডি স্কলারশিপে অনিয়ম; তদন্তের পর গোবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
- লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
- তুরাগ নদীতে ৭ লাশ নিয়ে ছড়ানো তথ্য গুজব: ঢাকা পুলিশ সুপার
- চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
- লন্ডনের আদলে শিক্ষাবান্ধব বাজেট, এটি ঐতিহাসিক : আমান উল্লাহ আমান
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম