বিশ্বকাপে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বসনিয়া ও হার্জেগোভিনা নিয়ে মন্তব্যের পর তোপের মুখে ক্ষমা চেয়েছেন মার্কিন টেলিভিশন সাংবাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই মার্কিন সাংবাদিক জানান, দেশটির জনগণ ও ফুটবল ফেডারেশেনের কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিসি পোস্টে বলেন,তিনি সরাসরি সম্প্রচারের সময় ‘অবিবেচনাপ্রসূত একটি মন্তব্য করেছিলেন, যা ছিল অসংবেদনশীল ও অনুপযুক্ত। তিনি লেখেন, বিশ্বকাপ প্রতিযোগিতা নিয়ে কিছুটা মজা করার এক দুর্বল প্রচেষ্টায় আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। আমি বসনিয়ার জনগণ এবং বসনিয়ান ফুটবল দলের কাছে ক্ষমা চাইছি। বিশ্বকাপের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, আর আমার মন্তব্যে সেই চেতনার প্রতিফলন ঘটেনি। সবশেষে তিনি বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের জন্য তাদের এই যাত্রায় শুভকামনা জানান।
নকআউটে ওঠার লড়াইয়ের স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বসনিয়া। ওই ম্যাচের আগে এবিসি সেভেন লস অ্যাঞ্জেলেসের রিপোর্টার অ্যাবিগেল ভেলেজ বিরুপ মন্তব্য করেন। বসনিয়া সম্পর্কে তিনি মানচিত্রে সেটি কোথায় তা সুনির্দিষ্ট করে দেখাতে পারবেন না এবং দেশটি সম্পর্কে তিনি কিছুই জানেন না ও জানতেও চান না। এমন মন্তব্যে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে।
নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, একজন সাংবাদিক হিসেবে কোনো দেশের ভৌগোলিক অবস্থান না জানাটা লজ্জাজনক, কিন্তু ‘জানতে না চাওয়া’র মতো ঔদ্ধত্য প্রকাশ করা সাংবাদিকতার নীতি ও সম্পাদকীয় মানদণ্ডের চরম লঙ্ঘন।
কানাডার সঙ্গে ১-১ গোলে ড্র এবং কাতারের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর বসনিয়া গ্রুপ ‘বি’- গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। নকআউটে দেশটির যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।
বিডি প্রতিদিন/আরকে