চলতি বছরের প্রথম চার মাসেই ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে প্রায় ২০ শতাংশ। শুধু রপ্তানির পরিমাণই নয়, বাংলাদেশি কাপড়ের গড় মূল্যও কমেছে। এটা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য অশনিসংকেত। কারণ ইইউর বাজারে মন্দার প্রভাবে চীন, তুরস্ক, ভারত, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোও নেতিবাচকতার মুখে পড়েছে সত্যি। কিন্তু তাদের তুলনায় বাংলাদেশের পিছিয়ে পড়ার হার উদ্বেগজনকভাবে বেশি। ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য-বিশ্লেষণে এই হতোদ্দশা প্রকাশ পেয়েছে। গ্যাস-বিদ্যুতের সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দেশের তৈরি পোশাক খাত যখন এমনিতেই যথেষ্ট চাপে রয়েছে, তখন বিশ্বে আমাদের অন্যতম প্রধান বাজারে অব্যাহত পতন, নতুন করে উদ্বেগ আরও গভীর করেছে। এ অবস্থায় বাজার ধরে রাখতে বাংলাদেশ পোশাকের দাম কমাতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাতে কি দেশের পোশাকশিল্প অস্তিত্ব ধরে রাখতে পারবে? বিশেষজ্ঞরা আঙুল তুলছেন সামগ্রিক পরিস্থিতির সংকট ও অসংগতিগুলোর দিকে। বলছেন বৈশ্বিক অর্থনীতির ধীরগতি, ক্রেতাদের সতর্ক ক্রয়নীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানিসংকট ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর আগ্রাসি বাজারকৌশল এবং বিশেষত আমাদের নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তে ধীরগতির কারণে পোশাক খাত এ গভীর সমস্যায় পড়ছে। পৌঁছেছে পতনের খাদের কিনারে। তবে হোক পরিস্থিতি ঘোর প্রতিকূল। হতোদ্যম হলে চলবে না। বৈশ্বিক বাজারে টিকে থাকার অতি সাম্প্রতিক চ্যালেঞ্জ যতই গুরুভার হোক না কেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা এখনো শক্তিশালী। শুধু কম দামে উৎপাদনের ওপর নির্ভর না করে, উচ্চমূল্যের পণ্য, প্রযুক্তিনির্ভর উৎপাদন, কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক এবং নতুন নতুন বাজারে প্রবেশের মাধ্যমে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। কেউ আমাদের কোনো ছাড় দেবে না। কেউ কোনো ত্রুটিবিচ্যুতিও মেনে নেবে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক রপ্তানি বাণিজ্যের রীতিনীতি, নিয়ম কাঠামো ষোলো আনা প্রতিপালন করেই এগোতে হবে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সচেতন হতে হবে। সহায়তার হাত বাড়াতে হবে সরকার এবং অংশীজনদের। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, এমনকি প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখাই শুধু নয়-ঋদ্ধ করতে হবে শ্রমঘন বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটিকে।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
সংকটে পোশাক রপ্তানি
প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি চাই
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর