রংপুরে পর্নোগ্রাফি মামলায় ধনী রায় (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার ধনী রায় ঠাকুরগাঁওয়ের সিংগিয়া গ্রামের দেবীচরণ রায়ের ছেলে। জানা গেছে, মামলার বাদী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগে ধনী রায় কৌশলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ছবি ধারণ করে।