সিরাজগঞ্জে রবিবার বিকালে র্যাব-১২-এর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বিষয়টি জানান। গ্রেপ্তাররা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার গলগন্ডা গ্রামের আরবী মিয়া (৩৩) ও কুমিল্লা দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের ফারুক হোসেন (১৯)।