নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।
সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল মালেক মাবুদ ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করলেও কোনো সংসারই স্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে একাকী বসবাস করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক হতাশার কারণে সোমবার সকালে তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ