সিরাজগঞ্জে ছয় মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর জগীরপাড়া এলাকার ওসমান গণি ও গোফরান, মুক্তারপুর গ্রামের আলেফ, গৌরশহরপুর গ্রামের মানিক, বিড়ালদহ গ্রামের আনিছ এবং শেখের চর এলাকার রাজিব। রায় ঘোষণার সময় আসামি রাজিব, গোফরান ও আলেফ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।