নরসিংদীতে ময়লার স্তূপে পাওয়া গেছে পুলিশ সোর্সের লাশ। ফরিদপুরে কাশবনে শিশুর এবং কুমিল্লার নাঙ্গলকোটে খাল থেকে উদ্ধার হয়েছে যুবকের লাশ। বাগেরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নরসিংদী : মাধবদী উপজেলার খরমদী এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। দিগন্ত শেখেরচরের শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন পুলিশের সোর্স হিসেবে। ফরিদপুর : সদরপুর উপজেলায় মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ শিশু শাহাদাতের (৮) লাশ চার দিন পর কাশবনে পাওয়া গেছে। গতকাল আড়িয়াল নদের পাড়ে কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। বাগেরহাট : জেলা শহরের নাগেরবাজারে রবিবার সন্ধ্যায় রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর বেলালকে আটক করেছে পুলিশ। লাকসাম : কুমিল্লার নাঙ্গলকোটে অজ্ঞাত যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শিরোনাম
- শেষ ১৬-তে ব্রাজিলের প্রতিপক্ষ কে
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
ময়লার স্তূপে সোর্সের লাশ
বিভিন্ন স্থানে আরও তিন খুন-মৃতদেহ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর