২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-
২-৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা;
১৮-৩১ জুলাই সারাদেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
১ আগস্ট সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল;
২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি এবং
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) সমাবেশ ও মিছিল। এছাড়া মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে আরও কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এআরএ