যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করারও পরিকল্পনা করছে দেশ দুটি। স্থানীয় সময় রবিবার রাতে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি না মানার অভিযোগ তুলেছে। সূত্র : এএফপি, সিএনএন। ওই কর্মকর্তা বলেন, আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে তারা সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। পাল্টাপাল্টি হামলা চলার সময় ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে। আইআরজিসি ঘোষণা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধ থাকবে। তবে এসব সত্ত্বেও ফের দুই দেশ কূটনীতিতে ফিরেছে বলে খবর এলো। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে ইরানি ও মার্কিন কারিগরি দলের বৈঠক হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে- তা নাকচ করেছে ইরান। তারা গতকাল জানিয়েছে, এ সপ্তাহে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ‘এই সপ্তাহে ওয়ার্কিং গ্রুপগুলোর কোনো কারিগরি বৈঠকের পরিকল্পনা নেই।’ তিনি উল্লেখ করেন, ইরানের সপ্তাহ শুক্রবার শেষ হয়। প্রসঙ্গত, এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিরসনে তেহরান ও ওয়াশিংটন আজ মঙ্গলবার কাতারে বৈঠকে বসবে।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
কেউ মানছে না যুদ্ধবিরতি
পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে