তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে উড়ে যাওয়ার পর প্যারাগুয়ে যেভাবে ফিরে এসেছে, তাতে জার্মানিকে তাদের নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে।
তুরস্কের সঙ্গে জয়ের পর গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা প্যারাগুয়ে ড্র করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ দুই ম্যাচে নিজেদের চেনা ছকে ফিরতে পেরেছে প্যারাগুয়ে, রক্ষণও নিজেদের কাজটা করেছে ঠিকঠাক। সুযোগ পেলে গেছে পাল্টা আক্রমণে।
২৪ বছর আগে এই ছকে জার্মানিকে প্রায় আটকেই দিয়েছিল প্যারাগুয়ে। সেবারও বিশ্বকাপের নকআউট পর্ব শেষ ১৬ এর ম্যাচের প্রায় পুরোটা সময় জার্মান আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলকিপার হোসে লুই চিলাভার্ট। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে অলিভার ন্যুভিলের গোলটা ভাঙতে পারে প্যারাগুয়ের ইস্পাতকঠিন রক্ষণ।
এবার প্রথমার্ধ নিজেদের করে নিল প্যারাগুয়ে।
বিডি প্রতিদিন/এনএইচ