নাটকীয়তা, উত্তেজনা আর চমক কোনো কিছুরই কমতি ছিল না ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচটিতে। সহ-আয়োজক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার রাউন্ড অব ৩২-এর লড়াইটি যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই খোলস ছেড়ে বের হলেন স্টিফেন ইউস্তাকিও। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের থেকে ছিটকে আসা বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন এই মিডফিল্ডার। এরপর চোখ ধাঁধানো এক জোরালো ভলিতে বল জড়ান দক্ষিণ আফ্রিকার জালে। উল্লাসে ফেটে পড়ে পুরো লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ১-০ গোলের এ নাটকীয় জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) টিকিট কাটল কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাপল পাতার দেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের জয়ী দলের। কানাডার এ ঐতিহাসিক জয়ের রাতে মাঠের ফুটবল ছাপিয়ে আলো কেড়েছে একের পর এক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ ম্যাচটি যেন হয়ে ওঠে পরিসংখ্যানের খাতা ওলটপালট করার মতো। দীর্ঘ ১২ বছর পর উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের (কনকাকাফ) কোনো দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে পরবর্তী রাউন্ডে যাওয়ার কীর্তি গড়ল কানাডা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এ ছাড়া এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই কানাডার অধিনায়ক আলফোনসো ডেভিস গড়েছেন অনন্য এক কীর্তি; ২০২৬ আসরের ১০০০তম খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার গৌরব অর্জন করেন এ তারকা। কানাডার ম্যাচ জয়ের নায়ক স্টিফেন ইউস্তাকিওর গোলটিও জায়গা করে নিয়েছে রেকর্ডের পাতায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে করা তার এ গোলটি বিশ্বকাপের ইতিহাসে কনকাকাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে দেরিতে আসা জয়সূচক গোল। এর আগে ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৯১ মিনিটে ল্যান্ডন ডোনোভানের গোলটি ছিল এ অঞ্চলের একমাত্র যোগ করা সময়ের জয়সূচক গোল। এ জয়ের রাতে কানাডা ফুটবলের নবজন্মের বার্তা দিয়েছে। এর আগে কানাডা ১৯৮৬ ও ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নকআউটে খেলার স্বাদ পায় কানাডিয়ানরা। এমনকি চলতি বিশ্বকাপে কাতারের বিপক্ষে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো জয় পায় তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ছিল এটি চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ। এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালে স্বাগতিক হিসেবে খেললেও গ্রুপ পর্ব পার হতে পারেনি। তবে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউটে খেলার স্বাদ পায় ‘বাফানা বাফানা’রা।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
বিশ্বকাপ
কানাডা ফুটবলের নবজন্ম
আবু নাঈম তরুণ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে