জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। গত ২২ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন। এ মামলায় গত ১৪ মে প্রসিকিউশন ও আসামি পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হলে মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল। গত ২২ জুন মামলাটি ফের ট্রাইব্যুালের কার্যতালিকায় তোলা হয়। সেদিন আদালত ৩০ জুন রায় ঘোষণার তারিখ ধার্য করেন। এ মামলায় হাসানুল হক ইনুর পক্ষে আইনি লড়াই করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ট্রাইব্যুনালের অনুমতিসাপেক্ষ বিটিভি মামলাটির রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বলে গতকাল জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেছেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি অস্বীকার করেননি। তাছাড়া প্রসিকিউশন উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। অন্যদিকে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেছেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই এই মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম ছিলেন ইনু। আওয়ামী লীগ সরকার বা কাউকে সমর্থন করে তিনি কোনো বক্তব্য দেননি। মামলার অভিযোগ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। প্রসিকিউশন তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রায়ে তিনি খালাস পাবেন বলে প্রত্যাশা মনসুরুল হক চৌধুরীর। এ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখকে হত্যাসহ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উসকানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করে তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
চব্বিশের মানবতাবিরোধী অপরাধ
জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
৩৫ মিনিট আগে | মাঠে ময়দানে