প্রস্তাবিত প্যাকেজ ভ্যাট ব্যবস্থাকে কেন্দ্র করে দেশের সাধারণ, ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের বাস্তবসম্মত নীতিকে ভুলভাবে উপস্থাপন করে একটি স্বার্থান্বেষী মহল ব্যবসায়ীদের মাঝে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি (বিডিবিএমএস)। গতকাল বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, তারা সরকারের নীতিগত অবস্থানকে পূর্ণ সমর্থন করে, যেখানে ভ্যাট আদায়ের মূল কেন্দ্রবিন্দু উৎপাদন ও আমদানিকারক পর্যায়ে রাখার কথা বলা হয়েছে। তারা এমন নীতি ব্যবস্থা চায়, যাতে সাধারণ খুচরা ব্যবসায়ীদের ওপর বাড়তি কোনো করের চাপ সৃষ্টি না হয়। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে পরিচিত ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে একটি সহজ, ন্যায়সংগত এবং বাস্তবভিত্তিক ভ্যাট কাঠামো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সুনির্দিষ্ট তিন দফা প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলো হলো বার্ষিক ৪০ লাখ টাকা টার্নওভারের ওপরের উপজেলা ও জেলা পর্যায়ের দোকানগুলোর জন্য বার্ষিক ৫ হাজার থেকে ৬ হাজার টাকা নির্ধারিত প্যাকেজ ভ্যাট নির্ধারণ করা। ঢাকা সিটি করপোরেশন এলাকার ক্ষুদ্র ও মাঝারি দোকানগুলোর জন্য বার্ষিক ১০ হাজার থেকে ১২ হাজার টাকা প্যাকেজ ভ্যাট নির্ধারণ। চট্টগ্রামসহ দেশের অন্য সব সিটি করপোরেশন এলাকায় সমমান বা সমন্বিত হারে বার্ষিক ভ্যাট নির্ধারণ করা।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
দোকান ব্যবসায়ীদের ভ্যাট আতঙ্কের অবসানে তিন প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে