লক্ষ্মীপুরের রায়পুরে দিনদুপুরে বাসায় ঢুকে তিন মেয়ে ও তাদের মাকে কুপিয়ে হত্যা এবং গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে। বিশেষ করে গত বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনার মোটিভ বা উদ্দেশ্য নিয়ে স্থানীয়ভাবে নানামুখী বক্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অবশ্য পুলিশ বলছে, এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তকাজ চালাচ্ছে তারা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘এ ঘটনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে মাঠে কাজ করছি। বিভিন্নভাবে নানামুখী তথ্য পাওয়া যাচ্ছে। সবকিছুই তদন্তে যাচাইবাচাই করে হচ্ছে। কী কারণে এ ঘটনা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনায় দুইটি মামলা হয়েছে। নিহত পরিবারের বেঁচে থাকা একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ছাড়া গণপিটুনিতে অন্তর মজুমদার (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আলাদা মামলা হয়েছে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। পরিবারের একমাত্র বেঁচে থাকা কিশোর জুনাইদ ইসলাম সিফাত বলেন, ‘ঘটনাটি টাকা বা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেও হতে পারে। কারণ বাড়িওয়ালা না থাকলে আম্মুর কাছে সবাই ভাড়া দিত। পরে বাড়িওয়ালা নিয়ে যেত। এ ছাড়া বাসার দায়িত্বে ছিল আম্মু। বাসা ছেড়ে এখান থেকে যাওয়ার পর অন্তরকে আর কখনো আসতে দেখিনি।’ উল্লেখ্য শাহিনুরের স্বামী কামাল হোসেন রায়পুরে গ্রামে-গ্রামে ঘুরে হাঁড়িপাতিল বিক্রি করতেন। ২০১৯ সালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিক্ষিপ্তভাবে নানা ধরনের তথ্য আমরা পাচ্ছি। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. মনিরুজ্জামান ও জেলা পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনার তদন্ত তাঁরা তদারকি করছেন।
শিরোনাম
- আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
- প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
- ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
- বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
- ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
- নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
- শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার ওপর জোর গভর্নরের
- শাবির সমাজকর্ম বিভাগের সাথে কারিতাসের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
- সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- জিম্বাবুয়ের ২৭০ রানের লিড, তাইজুল পেলেন ৭ উইকেট
- ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক
- মা-তিন মেয়ে হত্যাকাণ্ড; রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, ধোঁয়াশা কাটেনি
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
লক্ষ্মীপুরে পাঁচ হত্যা
নানান প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে