ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও অ্যাকাউন্টিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ড. এমএ হালিম পাটোয়ারী। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন গভর্ণর।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬’-এ দুই বছর মেয়াদি ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মো. কায়সার হামিদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এআরএ