শিরোনাম
প্রকাশ: ১৪:৩৫, সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

ভোগান্তিতেই ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

ভোগান্তিতেই ঢাকায় ফিরছে মানুষ

ঈদ এবং সাপ্তাহিক ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল ঢাকার রেলস্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চঘাটে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়। প্রতিবেদনে সহায়তা করেছেন আমাদের প্রতিনিধিরা।

কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ছিল যাত্রীদের ভিড়। ঈদের আগে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের অধিকাংশ ট্রেন কয়েক ঘণ্টা করে দেরিতে ছাড়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছিল। ফেরার পথেও তাদের একই অভিজ্ঞতা হচ্ছে। রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ভোর ৪টা ৫০ মিনিটে কমলাপুর আসার কথা থাকলেও পৌঁছেছে তিন ঘণ্টা ৫০ মিনিট দেরিতে। খুলনার সুন্দরবন এক্সপ্রেস ৫টা ৪০ মিনিটের বদলে স্টেশনে পৌঁছেছে সকাল সাড়ে ৮টায়। চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে আসার কথা থাকলেও প্রায় ছয় ঘণ্টা দেরিতে বেলা ১টায় স্টেশনে আসে।

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ হিসেবে কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, প্রতিটি স্টেশন থেকেই প্রচুর যাত্রী উঠছে। ফলে ট্রেন সময়মতো ছাড়তে পারছে না। আবার অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলতেও পারে না। এ কারণে ঢাকায় পৌঁছতে দেরি হচ্ছে।

উত্তরবঙ্গের যাত্রীরা সড়কপথে মোটামুটি স্বস্তিতে পৌঁছলেও দুর্ভোগে পড়েছেন দক্ষিণ জনপদের বিভিন্ন জেলা থেকে ঢাকার পথে রওনা হওয়া বাসযাত্রীরা। নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পদ্মার দুই তীরে আটকে আছ প্রায় সাড়ে চারশ যানবাহন। ঘাট কর্তৃপক্ষ চালকদের পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহার করার পরামর্শ দিলেও গাড়ির চাপে সেখানেও জট তৈরি হয়েছে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন। ফেরিঘাটে দীর্ঘ সময় যানজটে পড়ে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা ঢাকা পৌঁছাচ্ছেন নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘণ্টা পরে। সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাদের ঢাকায় ফিরতে অতিরিক্ত বাস পাঠানো হয়েছে। রাজধানীর লঞ্চঘাটে যাত্রীদের আনাগোনা ছিল স্বাভাবিক। তবে রাতে ফেরা লঞ্চগুলোতে ছিল বেশ ভিড়। এমভি আওলাদ লঞ্চের মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা আওলাদ-৭ গতকাল ভোরে সদরঘাটে পৌঁছেছে। যাত্রী মোটামুটি ছিল। আশা করছি আগামীকাল আরও বেশি যাত্রী আসবে। খুলনা : ঈদের ছুটি শেষে খুলনায় বাস ও রেলস্টেশনে রাজধানীমুখী যাত্রীদের চাপ ছিল বেশি। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, আগামী ১০ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। মানুষের চাপ সামলাতে নিজের কক্ষ ছেড়ে তাকে অন্য জায়গায় বসে অফিস করতে হচ্ছে। খুলনায় দূরপাল্লার বাসের টিকিট পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। অধিকাংশ পরিবহনে আগামী ৩-৪ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে বাস কর্মচারীদের বিরুদ্ধে। অবশ্য টিকিটের বাড়তি দামের বিষয়টি অস্বীকার করেন বাস মালিক-কর্মচারীরা। শিববাড়ি মোড় ঈগল পরিবহনের টিকিট কাউন্টার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শুধু অগ্রিম টিকিটের জন্য দাম একটু বেশি রাখা হচ্ছে। জানা যায়, এসি টিকিটের দাম ১২শ টাকা হলেও ঈদে যাত্রীদের চাপের কারণে অগ্রিম টিকিট ১৬শ টাকা রাখা হচ্ছে। চেয়ার কোচের ভাড়া ৫৫০ টাকার পরিবর্তে অগ্রিম টিকিট রাখা হচ্ছে ৬২০ টাকা। মাদারীপুর : ঈদের ছুটি শেষে গতকাল সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নামে মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে। যাত্রী চাপ বেশি থাকায় ঘাটের লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে ড্রেজিং চলমান থাকায় এই নৌরুটে শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা।  পরীক্ষামূলকভাবে শুধু যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরী নামের একটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকা পড়ে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ডুবোচরের হাত থেকে রক্ষা পেলেও ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, এ সংকট দূর করতে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে দ্রুত খনন কাজ চলছে। নাব্য সংকটের কারণে শুধু কে-টাইপ ও মিডিয়াম ফেরি অল্প যানবাহন নিয়ে চলাচল করছে। বরগুনা : বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদের পরে ফিরতি পথে লঞ্চে ধারণক্ষমতার তিন থেকে চারগুণ যাত্রী নিয়ে বরগুনা লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে ঢাকাগামী দোতলা লঞ্চ। যুবরাজ-৪ লঞ্চে যাত্রী উঠার সময় লঞ্চের রশি ছিঁড়ে যাত্রী ছগির হোসেনের (৩০) পা ভেঙে গেছে। ওই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২টার দিকে বরগুনা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, সেখানে এমভি সাতিল আরব, এমভি যুবরাজ-৪ ও এমভি সুন্দরবন-২, এমভি রাসেল-১ এই ৪টি লঞ্চই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে দেখা যায়। বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুল নাসের বলেন, কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী নিতে দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

২ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি
আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

১২ মিনিট আগে | দেশগ্রাম

আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ মিনিট আগে | দেশগ্রাম

মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি
মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১ ঘণ্টা আগে | নগর জীবন

কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০
কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০

২ ঘণ্টা আগে | নগর জীবন

লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস
ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ
কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা
ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী
রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি
নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অতি চালাকের গলায় দড়ি
অতি চালাকের গলায় দড়ি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত
কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই
বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড
টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের
আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২ ঘণ্টা আগে | জাতীয়

১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!
১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?
বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড
চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি

১০ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত

৫ ঘণ্টা আগে | জাতীয়

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে
নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ
মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ

১৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’
ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার
অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো
টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক
একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন
ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

৯ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট
মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো
অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প
কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে
রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি
জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের
৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রিন্ট সর্বাধিক