শিরোনাম
প্রকাশ: ১৩:২৪, সোমবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৮ আপডেট:

বিধিমালার খসড়া প্রস্তুত

বাড়িতেই অর্ধেক সাজা ভোগ করতে পারবেন নারী কয়েদিরা

আরাফাত মুন্না:
অনলাইন ভার্সন
বাড়িতেই অর্ধেক সাজা ভোগ করতে পারবেন নারী কয়েদিরা

এবার বড় ধরনের কোনো অপরাধে দণ্ডিত না হলে বাড়িতেই অর্ধেক সাজা ভোগ করতে পারবেন নারী কয়েদিরা। শর্ত সাপেক্ষে নারীদের এ সুবিধা দিতে এরই মধ্যে একটি বিধিমালার খসড়াও তৈরি করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মতামতের জন্য খসড়াটি বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি পাঠানো হয়েছে আইন কমিশনেও। ২০০৬ সালে পাস হওয়া ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন, ২০০৬’-এর আওতায় এ বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। আইন কমিশন খসড়া বিধিমালায় ১০টি ত্রুটি চিহ্নত করে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মতামতও পাঠিয়েছে। 

‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিধিমালা, ২০১৮’ নামে এই খসড়া বিধিমালায় দেখা গেছে, বিশেষ সুবিধায় মুক্তি পাওয়ার পর প্রথম দুই মাস ১৫ দিন অন্তর ওই কয়েদিকে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট প্রবেশন অফিসার। দুই মাস পর থেকে শর্ত পালন করে সাজার বাকি মেয়াদ বাড়িতে বা নির্দিষ্ট এলাকার মধ্যে থেকে পার করতে পারবে কয়েদি। মুক্তি পাওয়ার পর কোনো নারী চাইলে আবাসিক ঠিকানা পরিবর্তন করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবেশন অফিসারকে নতুন ঠিকানার তথ্য জানাতে হবে। তবে বিশেষ সুবিধায় মুক্তি পাওয়া কয়েদি শর্ত পালন না করলে তার সুবিধা বাতিল করতে পারবে সরকার।

কোনো নারী কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডিত হলে এবং বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও মাদকদ্রব্যসংশ্লিষ্ট আইনের অধীনে সংঘটিত অপরাধের দায়ে দণ্ডিত কয়েদি এই বিশেষ সুবিধা পাবেন না বলেই খসড়ায় উল্লেখ করা হয়েছে। খসড়া বিধিমালায় বলা হয়েছে, বিশেষ সুবিধায় মুক্তি পেতে নারী কয়েদিদের আবেদন করতে হবে। যারা সুবিধা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের জন্য বিশেষ সুবিধার আলাদা পরিকল্পনা প্রণয়ন করবেন প্রবেশন অফিসার। প্রত্যেক কারাগারে এক বা একাধিক প্রবেশন অফিসার নিয়োগ দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আবেদনকারী কয়েদির অতীত পারিবারিক ইতিহাস, বর্তমান মনোসামাজিক ও আবেগীয় অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কর্মোদ্দীপনা, কর্মদক্ষতা, প্রবণতা ইত্যাদি বিবেচনা করবেন প্রবেশন অফিসার। তিনি এসব পরিকল্পনা জেলা কমিটি বা জাতীয় কমিটির কাছে পাঠাবেন। খসড়া বিধিমালা অনুযায়ী, জাতীয় কমিটি বা জেলা কমিটি কয়েদির কাছ থেকে আবেদন ও প্রবেশন অফিসারের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর ৯টি বিষয় বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই কয়েদির মুক্তির বিষয়ে সুপারিশ পাঠাবে। এ পর্যায়ে যেসব বিষয় বিবেচনা করা হবে তার মধ্যে রয়েছে কয়েদি শিশুসন্তানসহ কারাগারে অবস্থান করে কি না, শিশুসন্তান বাড়িতে অবস্থান করে কি না, স্বাস্থ্যগত অবস্থানসহ কয়েদি বিশেষ কোনো অসুস্থতার শিকার কি না, প্রতিবন্ধী কি না এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা, আর্থসামাজিক অবস্থা, মামলার ধরন, কারাদণ্ডের মেয়াদ ও রেয়াতসহ কারাভোগের মেয়াদ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের তথ্য।

জাতীয় বা জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করে তার অনুলিপি কারাগার কর্তৃপক্ষ ও প্রবেশন অফিসারের কাছে পাঠাবে। সংশ্লিষ্ট কয়েদি তখন প্রবেশন অফিসারের মাধ্যমে কারাগার কর্তৃপক্ষের কাছে মুচলেকা দাখিল করবে। খসড়া বিধিমালার ৩ ধারায় বলা হয়েছে, কারাগার কর্তৃপক্ষ মুচলেকা সংরক্ষণ করে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে বিশেষ সুবিধার আওতায় কয়েদিকে শর্তাধীন মুক্তি বা নির্ধারিত বিশেষ সুবিধা দেবে। এ বিষয়ে আইন কমিশনের মুখ্য গবেষণা কর্মকর্তা ফউজুল আজিম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কারাগারে আটক নারীরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কায়ও নারীরা কারাগারে এ ধরনের সুবিধা পান। তিনি বলেন, প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশের কারাগারগুলো নারী বন্দীদের জন্য পুরোপুরি নিরাপদ করা সম্ভব হয়নি। আইনকে আরও কার্যকর করতে এই ধরনের একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে এখানে থাকা ত্রুটিগুলোও দূর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

খসড়ায় ১০ ত্রুটি : ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিধিমালা, ২০১৮’ এর খসড়ার বিষয়ে আইন কমিশনের দেওয়া মতামতে ১০টি ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য ত্রুটিসমূহ হচ্ছে— এই বিধিমালায় বিশেষ সুবিধা ভোগ করার আবেদন সংক্রান্ত বিভিন্ন ফরম সংযুক্ত করা নেই। এই ফরমগুলো সংযুক্ত থাকা প্রয়োজন ছিল। বিধিতে আদালত, কয়েদি, কারাগারসহ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা প্রদান করা হয়েছে। এসব সংজ্ঞা মূল আইনেও রয়েছে। তাই একই বিষয় পুনরাবৃত্তি করা অপ্রয়োজনী মনে করেছে কমিশন। কমিশনের মতামতে বলা হয়েছে, বিধিতে বেশ কিছু শব্দ বাদ পড়ে যাওয়ায় কিছু বিষয় অস্পষ্ট হয়ে গেছে। যেমন খসড়া বিধিমালার ৩ নম্বর বিধিতে ধারা ৪ অনুসারে কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিদের তালিকা তৈরি করার কথা উল্লেখ আছে। তবে কোন আইনের ধারা তা উল্লেখ নেই। প্রস্তাবিত বিধিতে মুক্তিপ্রাপ্ত নারী কয়েদিদের ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। বিধিমালায় পর্যবেক্ষণের ক্ষেত্রগুলো উল্লেখ করা প্রয়োজন বলেও আইন কমিশন মনে করে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড
মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

২ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি
আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

১২ মিনিট আগে | দেশগ্রাম

আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ মিনিট আগে | দেশগ্রাম

মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট
শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি
মারধরের ক্ষোভে স্বামীকে হত্যা করে মাটিচাপা, স্ত্রীর স্বীকারোক্তি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১ ঘণ্টা আগে | নগর জীবন

কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০
কেরানীগঞ্জে শ্রমিক-চালক সংঘর্ষ, ওসিসহ আহত ১০

২ ঘণ্টা আগে | নগর জীবন

লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস
ভিনির চেয়েও দ্রুতগতির মার্কিনিওস, চষে বেড়ালেন গিমারাইস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ
কেপ ভার্দের বিপক্ষে একাদশ নিয়ে ভাবনায় আর্জেন্টাইন কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা
ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী
রিভিউয়ে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে: আসলাম চৌধুরী

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন

২ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি
নকআউটের লড়াই—‘আসল রোমাঞ্চ এখন শুরু’ বললেন স্কালোনি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অতি চালাকের গলায় দড়ি
অতি চালাকের গলায় দড়ি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত
কুড়িগ্রামে শিয়ালের আক্রমণে ২ নারী আহত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই
বিশ্বকাপ ভেন্যুর আকাশে সহস্রাধিক ড্রোন শনাক্ত, ৩০০টি নিষ্ক্রিয় করল এফবিআই

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড
টাইব্রেকারে বাদ জার্মানি-নেদারল্যান্ডস, সতর্ক ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের
আত্মবিশ্বাসী আইভরি কোস্ট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নরওয়ের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২ ঘণ্টা আগে | জাতীয়

১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!
১০ মহাতারকার শেষ বিশ্বকাপ!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?
বিশ্বকাপে চমকের পর এবার কি রূপালি পর্দায় জুড বেলিংহ্যাম?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড
চট্টগ্রামে মদ ও সিগারেট জব্দ করলো কোস্টগার্ড

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: মাউশি

১০ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের জার্সিতে খেলবেন হেনরিকস

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত

৫ ঘণ্টা আগে | জাতীয়

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে
নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ
মব বিতর্কে হাসনাত আবদুল্লাহ

১৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’
ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার
অবসর নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো
টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক
একদিনেই দুই ফেভারিটকে বিদায়, প্যারাগুয়ে ও মরক্কোর চমক

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন
ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

১১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড

৯ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?
সত্যিই কি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট
মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দে প্রেসিডেন্ট

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো
অনাগত সন্তান হারিয়ে গোলের পর কান্নায় ভেঙে পড়লেন গাকপো

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প
কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে
রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি
জার্মানি ছিটকে পড়ায় স্বস্তিতে ব্রাজিল, টিকে থাকল অনন্য কীর্তি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের
৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রিন্ট সর্বাধিক