শিরোনাম
- আইভরি কোস্টের বিপক্ষে ১-০ তে এগিয়ে নরওয়ে, কে হবে ব্রাজিলের প্রতিপক্ষ?
- শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
- নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- কর্ণফুলী নদীতে ট্রলারে আগুন, দগ্ধ ৬
- লামায় দুই নারী পর্যটক হেনস্তার অভিযোগে গ্রেফতার ২
- হরমুজে আটকা ৮৫০০ নাবিক, উদ্ধারকাজ শুরুর আগে ইরানের প্রতিশ্রুতি চায় আইএমও
- চীনা ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ফ্রান্স-সুইডেন দ্বৈরথ, ফেবারিট কে?
- হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট
- ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্যকে গুলি করে হত্যা
- ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১
- ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
- নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
- আটকে থাকা ৬ বিলিয়ন ডলার অর্থ উদ্ধারে কাতারে আলোচনায় বসছে ইরান
- গণমাধ্যমে প্রচার করা যাবে না তামাকপণ্যের বিজ্ঞাপন
- গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ইউজিসি সদস্য ড. আইয়ুব
- সাইবার সুরক্ষা আইনের জুয়া সংক্রান্ত ধারা বাতিল করে বিল পাস
বন্দর কর্তৃপক্ষ-ব্যবসায়ী দ্বন্দ্ব ও শ্রমিক অসন্তোষ
ফের অচল বাংলাবান্ধা স্থলবন্দর, আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি:
অনলাইন ভার্সন
আবারও অচল হয়ে পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্ব আর শ্রমিক অসন্তোষের জেরে আপতত বন্ধ রয়েছে সব কার্যক্রম।
১৯৯৭ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চালু হয়। শুরুতে নেপালের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও পরে ভারত ও ভুটানের সাথেও বাণিজ্য সম্প্রসারণ হয়। বর্তমান এই বন্দর দিয়ে প্রতিদিন ৩শ' থেকে সাড়ে ৩শ' পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে সরকারের রাজস্ব আয় হয় প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু ব্যাপক সম্ভাবনাময় এই স্থলবন্দরে হঠাৎ করেই লেবার হ্যান্ডেলিংয়ের জন্য এটিআই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ইজারাদার নিয়োগ করার পর থেকেই বন্দর ক্রমশ অস্থির হয়ে উঠে।
গত কয়েকমাস থেকেই এই অস্থিরতা চলছে। প্রশাসনের নানা উদ্যোগেও কোন কাজে আসেনি। তবে উদ্ভুত এই পরিস্থিতির জন্য বন্দর সংশ্লিষ্ট সবাই পরস্পর বিরোধি বক্তব্য দিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ বলছে ব্যবসায়ীদের কাছে বন্দর চার্জ বাবদ প্রায় দুই কোটি বকেয়া রয়েছে। এই কারণে ভূটান থেকে আমদানিকৃত পাথর ও পাথরের ট্রাক বন্দরে আটকে দেয়া হয়। বাংলাবান্ধা স্থল বন্দর লিমিটেডের সহকারি ম্যানেজার তারেকুজ্জামান তারেক জানান, বার বার তাগাদা দেয়া সত্বেও দীর্ঘদিন থেকে বন্দরের বকেয়া চার্জ পরিশোধ করছেন না ব্যবসায়ীরা।
এই বিরোধের কারণে আটকে পড়া গাড়ি চালকরা অমানবিক কষ্টে দিন পার করছেন। এক কাপড়ে কখনো খেয়ে না খেয়ে বন্দরের মধ্যে অবস্থান করতে বাধ্য হচ্ছেন তারা। এমনকি কারো পরিবারের সদস্য মারা গেছেন আবার কারো বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও তাদেরকে বন্দরের পণ্য খালাসের সুযোগ দেয়া হয়নি। আটকে পড়ার ১৩ দিন পর গত বুধবার বন্দর কর্তৃপক্ষের সাথে ভুটানের গাড়ি চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বন্দর কর্তৃপক্ষের সহকারি ম্যানেজার তারেকুজ্জামান তারেক আনসার বাহিনীর এক সদস্যের কাছ থেকে বন্দুক ছিনিয়ে ভুটানী গাড়িচালকদের গুলি করার চেষ্টা করলে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটি মোবাইলে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশি নিযুক্ত ভুটানের দূতাবাস পর্যন্ত গড়ায়। ক্ষোভের মাথায় শতাধিক ভুটানি চালকরা বন্দরের প্রধান ফটকের তালা ভেঙে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস করে। গত বৃহস্পতিবার সরকারি চাপে ভুটানের চালকদেরকে কারপাশ দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে ব্যবসায়ী ও শ্রমিকরা অভিযোগ করেছেন লোড আনলোডিংয়ের জন্য কর্তৃপক্ষের নির্ধারিত ১০৪ টাকা (ভ্যাট বাদে) পরিশোধ করেও কাঙ্খিত সেবা পাচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ লোড আনলোড দুটোরই বিল নিলেও কর্তৃপক্ষের চুক্তিবদ্ধ ইজারাদার ব্যবসায়ীদের পণ্য লোড করে দিচ্ছেন না। এতে নিজেদের গাটের টাকা খরচ করে ব্যবসায়ীদের প্রতি ১ হাজার টন পাথরে অতিরিক্ত ৯০ হাজার টাকা গুণতে হয়। আমদানিকারক তফিজুল ইসলাম জানান, আমরা সরকারি বিধি অনুযায়ী সমস্ত ফি পরিশোধ করলেও নির্দিষ্ট সেবা পাচ্ছিনা।
ইজারাদার প্রতিষ্ঠানের আনলোড বাবদ টন প্রতি শ্রমিকদের ১৯ টাকা করে দর নির্ধারণ করলে শ্রমিক অন্তোষ চরমে উঠে। এতে করে ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বন্দর কর্মকর্তাদের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আদালতে শ্রমিকদের আসামি করে মামলাও করেছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকদের দাবি বিনা শর্তে মামলা তুলে নিতে হবে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসক জরুরি সভা ডাকলেও কোন সমাধান হয়নি। পরে জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন। বর্তমানে বন্দর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন অপ্রিতিকর ঘটনার মোকাবেলায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বন্দর এলাকায়।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা
১১ ঘণ্টা আগে | দেশগ্রাম
পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম