দিনাজপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে হজ প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিন রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় হজ্জযাত্রীর রেজিষ্ট্রেশন ও হজ্জের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি আলোচনা করা হয়।
এছাড়াও হজ্জের ধর্মীয় বিধিবিধান, হজ্জ এজেন্সি ও হজ্জ গাইডদের করণীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের করণীয়, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।
হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, কোর্স প্রশাসন দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের ইমাম মাও. মো. মতিউর রহমান কাশেমী, মাও. মো. জুবাইর সাইদ, ডেপুটি সিভিল সার্জন প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ। ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুলহাট কালুপীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম সরকার, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ