পটুয়াখালীর কলাপাড়ায় ৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং বালাইনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এসব চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ২০০ কৃষকের মাঝে গাছের চারা ও সবজির বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ৭ হাজার কৃষকের মাঝে ২০ মেট্রিক টন ধান ও সবজির বীজ, ৭ হাজার ফলদ ও বনজ চারা, ১২৪ মেট্রিক টন রাসায়নিক সার, ৪২ মেট্রিক টন জৈব সার ও ৭ হাজার ৬০০টি বাঁশের খুঁটি বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি