তারেক রহমানের আগমনে ঢাকায় জনস্রোত বইবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রবিবার সন্ধ্যায় তিনি কুমিল্লা নগরীর একটি হাসপাতালে আহত মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমান ১৭টি বছর বিদেশে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। তিনি একজন ডায়নামিক লিডার। আগামী ২৫ ডিসেম্বর আমাদের এই প্রিয় নেতার দেশে আগমনে ঢাকায় জনসোত বইবে।’
কায়কোবাদ আরও বলেন, ‘আমি মনে করি তারেক রহমান দেশে আসার দিন ঢাকা আর ঢাকা থাকবে না, মানুষ আর মানুষে অন্য রকম এক ঢাকায় পরিণত হবে। যদি কেউ বাধা দিতে চেষ্টা করেও সেই বাধা জনগণ অতিক্রম করে ফেলবে। জনস্রোত সেদিন কোনো বাধাই মানবে না। ‘
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক