কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ ২১ রবিবার ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
ঝাড়ু চেয়ারম্যান চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন। তার নির্দেশনামাফিক আলম হাজারী মেম্বার ও টিটু মইশানের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
নবাগত নেতাকর্মীরা কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সমর্থন জানান।
বিডি প্রতিদিন/নাজমুল