বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বেনাপোল রহমান চেম্বারের সানরুপে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মফিকুল হাসান তৃপ্তি বলেন, অপশক্তি যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দেশ এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে দেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নেই। তারেক রহমানের যোগ্য ও সাহসী নেতৃত্বই পারে দেশকে অপশাসনের হাত থেকে রক্ষা করতে।
এ সময় তিনি তারেক রহমানকে যথাযোগ্য সম্মান ও ভালোবাসা দিয়ে বরণ করে নিতে সর্বোচ্চ সংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিত থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজনের ছোট ভাই মরহুম মোস্তাফিজুর রহমান খোকনের কবর জিয়ারত করেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/মাইনুল