শিরোনাম
প্রকাশ: ০০:৪৪, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০০:৫১, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনের বাকি ৪৯ দিন

নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে

রাজনৈতিক দলের কোন্দলে বিশৃঙ্খলা
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
নানামুখী চ্যালেঞ্জ ভোটের মাঠে

১২ ফেব্রুয়ারির ১৩তম সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্র ও মাঠ প্রশাসন, পুলিশের কথা শুনেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। মাঠ কর্মকর্তারা অনেকেই বিশৃঙ্খলা ও পরিবেশ বিঘ্নের আশঙ্কার কথা বলেছেন। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও টাকা আসার কথা বলেছেন কয়েকজন।

ভোটের মাঠে নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। ফ্যাসিস্টদের মোকাবিলা করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কোন্দল বিশৃঙ্খলা তৈরি করছে বলে জানান মাঠ কর্মকর্তারা। গতকাল নির্বাচন ভবনে সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার,      রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিলিয়ে দুই শতাধিক কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেছে ইসি।

২১ ডিসেম্বর তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রধান ও প্রতিনিধি, মহাপরিচালকদের বৈঠক করেছে। আজ (বুধবার) গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাদা বৈঠক রয়েছে। রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করবেন না; পেশাদারির সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে মতবিনিময় ও ব্রিফিংয়ে একগুচ্ছ নির্দেশনা দেন সিইসি।

চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন মন্ত্রণালয় সচিব ও বিভাগের প্রতিনিধি, আইজিপি, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা মিলিয়ে ২২৬ জন এদিন সভায় অংশ নেন। সকালে মতবিনিময় সভা শুরু হয়। বেলা ২টার পরে সমাপনী বক্তব্য দেন সিইসি। বিকালে স্বরাষ্ট্রসহ তিন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারী মাঠ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।

সমাপনী ভাষণে সিইসি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব রোধের পাশাপাশি ভালো উদ্যোগের প্রচারে কার্যকর ভূমিকা রাখতে সবার সহযোগিতা চান। অভিযোগ পেলে তার সুরাহা করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে তৎপর হওয়ার তাগিদ দেন তিনি।

সম্প্রতি ময়মনসিংহে একজনকে পুড়িয়ে মারা ঘটনার প্রসঙ্গ টেনে সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেন সিইসি। তিনি বলেন, মাইনরিটি কমিউনিটির যারা ভোট দিতে আসতে চান, তারা যাতে সেইফলি আসতে পারে; ভোটটা দিতে পারে; দিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সর্বশক্তি এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন সফল ও সুন্দরভাবে করতে পারব। সেই সক্ষমতা আমাদের আছে। কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অব্যাহত সহযোগিতা চান তিনি। আইজিপি বলেন- সমাজের বিভিন্ন দাবিদাওয়া, রাস্তা অবরোধ, মহাসড়ক অবরোধ, সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা দেখা যাচ্ছে। তিনি বলেন, এসব বন্ধ করার সময় এসেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জানান, অভিযুক্ত ও সন্দেহভাজনদের আটক-গ্রেপ্তার চলমান। কিছু কনফ্লিক্ট রয়ে গেছে। ইতঃপূর্বে যারা বিভিন্ন ধরনের দুষ্টুমি করেছে, তারা এখন বিভিন্ন দলের আন্ডারে/কভারে কাজ করার চেষ্টা করছে। জেলায় ১ হাজার ৯০০ কেন্দ্রের জন্য পুলিশের জনবল সংকটের কথা জানান তিনি। এসপি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কোন্দল কিছু বিশৃঙ্খলা তৈরি করছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কোন্দলও সমস্যা তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় অস্থিরতা সৃষ্টিকারী কনটেন্ট রয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, একই দিনে দুটি নির্বাচন হওয়ায় সচেতনতা খুবই জরুরি।

খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, অধস্তনদের ট্রান্সফারের বিষয়টা এসপির অধীনে দিলে পোস্টিং করে কমিশনকে অবগতি করার সুযোগ হলে আইনশৃঙ্খলার জন্য অনেক সহায়ক হবে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের জানান, সংসদ ও গণভোট একই দিনে হতে যাচ্ছে। গণভোটের বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা দরকার। চট্টগ্রামের ডিসি বলেন, চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দ্রুত অস্ত্র উদ্ধার প্রয়োজন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, অপরাধীদের ঢালাও জামিন বন্ধের বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে। অপরাধীদের জামিন বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সভার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুসারে বৈষম্যহীন জবাবদিহিমূলক ন্যায়নিষ্ঠ সরকার গঠনে মাঠপ্রশাসন সাংবিধানিক দায়িত্ব নিরপেক্ষ, স্বচ্ছ জবাবদিহিতার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করছি।

রাজশাহী পুলিশ কমিশনার বলেন, আমরা এআই জেনারেটেড ছবি বা ভিডিও বন্ধ করার জন্য বিটিআরসিকে জানাচ্ছি। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পরে যদি সাজা দেওয়া হয়, তাহলে এটা দেখে অন্য কেউ করার সাহস পাবে না।

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক বলেন, প্রেস-মিডিয়া ও ইউটিউব, ফেসবুক আইনশৃঙ্খলার বিপর্যস্ত নিয়ে এত কথা শুনি। ফলে আমার মাঝে মাঝে মনে হয়, আমরা সিরিয়া, লেবানন আর ইরিত্রিয়া এ রকম কোনো দেশে বসবাস করছি। নেগেটিভলি আইনশৃঙ্খলা ব্যবস্থাকে পোট্রেইট করায় তাতে ভোটার টার্ন আউট কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে।

সিলেটের ডিসি বলেন, দেশ ও বিদেশ থেকে ফেইক নিউজ হচ্ছে। এগুলি শনাক্ত করে মেটার সঙ্গে আলোচনা করা যায়। খুলনার বিভাগীয় কমিশনার বলেন, অস্ত্র উদ্ধার, এআই ও চ্যাট জিপিটির অপব্যবহার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ড্রোনের ক্ষেত্রে ইন্সট্রাকশন চাই। ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক বলেন, আমরা নিজ নিজ ক্ষেত্র থেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর।

কুমিল্লার এসপি বলেন, অনেক সময় প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্ট আসনের প্রিসাইডিং অফিসারদের সম্পর্ক থাকে। তাই তিনি এক আসনের কর্মকর্তাদের অন্য আসনে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
বিশ্বমঞ্চে মুখোমুখি হালান্ড-মানে
বিশ্বমঞ্চে মুখোমুখি হালান্ড-মানে
জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
শেষ বিশ্বকাপের আগে নিজেকে ‘বাচ্চা’ মনে করছেন নেইমার
শেষ বিশ্বকাপের আগে নিজেকে ‘বাচ্চা’ মনে করছেন নেইমার
নড়াইলে নির্বাচনী বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
নড়াইলে নির্বাচনী বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
অপপ্রচারের প্রতিবাদে কাঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
অপপ্রচারের প্রতিবাদে কাঠালিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
নতুন জোট ও নতুন প্রতীকের প্রস্তাব অলি আহমদের
নতুন জোট ও নতুন প্রতীকের প্রস্তাব অলি আহমদের
তিন আসনে মাত্র ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
তিন আসনে মাত্র ৭৯২ ভোট পেয়েছে অলির এলডিপি
'নির্বাচনে ডাব্বা মারলাম, আমার একটু খারাপও লাগে নাই'
'নির্বাচনে ডাব্বা মারলাম, আমার একটু খারাপও লাগে নাই'
নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল
নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল
ফরিদপুর-৪ আসনে ৩০ বছর পর ধানের শীষের জয়
ফরিদপুর-৪ আসনে ৩০ বছর পর ধানের শীষের জয়
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামানত হারিয়েছেন ৩৫ প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে জামানত হারিয়েছেন ৩৫ প্রার্থী
দুটি ব্যালট ও পরিচয় যাচাইয়ে সময় লাগায় দীর্ঘ লাইন: ডিসি জাহিদ
দুটি ব্যালট ও পরিচয় যাচাইয়ে সময় লাগায় দীর্ঘ লাইন: ডিসি জাহিদ
সর্বশেষ খবর
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান
সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

১৪ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

৭ মিনিট আগে | দেশগ্রাম

ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান
ফ্যাসিস্টদের আর সুযোগ দেওয়া হবে না: আজম খান

৮ মিনিট আগে | রাজনীতি

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

১২ মিনিট আগে | দেশগ্রাম

মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা
মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা

১৪ মিনিট আগে | পাঁচফোড়ন

ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

২২ মিনিট আগে | মন্ত্রীকথন

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক
পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক

২২ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

২৪ মিনিট আগে | নগর জীবন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

২৭ মিনিট আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে

২৯ মিনিট আগে | মাঠে ময়দানে

জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

৪০ মিনিট আগে | ক্যাম্পাস

কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ
কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ

৪১ মিনিট আগে | দেশগ্রাম

মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম
মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

৪২ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?
বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

৫০ মিনিট আগে | দেশগ্রাম

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী
হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
শ্রীপুরে বহিরাগত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

৫৭ মিনিট আগে | নগর জীবন

আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

১ ঘণ্টা আগে | পরবাস

রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

১ ঘণ্টা আগে | জাতীয়

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি
মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১
নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা
ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক