আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে মাছ প্রতীকে নিবন্ধিত দল গণফ্রন্ট।
বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন ও মহাসচিব আহমেদ আলী শেখ এক যৌথ বিবৃতিতে দলীয় এই সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, গণফ্রন্ট কোন দলের সঙ্গে জোটবদ্ধ নয়। দলীয় মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের দলীয় কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়। আগামী ২৮ ডিসেম্বর গণফ্রন্টের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি ২৬ ডিসেম্বর দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
নেতৃদ্বয় আরও বলেন, গণফ্রন্টের ভাবনা জাতীয় নির্বাচন নিয়ে। নির্বাচনের পর দলের পরবর্তী কর্মসূচি জানানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত