ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে জেলার চারটি সংসদীয় আসনের সবকটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম।
বাগেরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বিএনপির প্রার্থী কপিল মন্ডল, সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও এস এম মুজিবর রহমান, ইসলামী আন্দোলনের মুজিবর রহমান শামীম, এবি পার্টির মো. আমিনুল ইসলাম।
বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহম্মদ জাকির হোসেন, বিএনপির সাবেক এমপি এমএএইচ সেলিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত, ইসলামী আন্দোলনের শেখ আতিয়ার রহমান, খেলাফত মজলিসের বালী নাছের ইকবাল।
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি এমএএইচ সেলিম, ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান।
বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে, এমএএইচ সেলিম, কাজী খাইরুজ্জামান শিপন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের মো. ওমর ফারুক।
বিডি-প্রতিদিন/এমই