চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী এম. এয়াকুব আলীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধিরা।
বুধবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহম্মদ নবী চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক নাদের জামানসহ অন্যরা।
এলডিপি পটিয়া উপজেলার সভাপতি মনছুর আলম বলেন, 'এম এয়াকুব আলী আমাদের দলের একজন অভিজ্ঞ নেতা। তিনি পটিয়া এলাকার উন্নয়নে অবদান রাখবেন। এই মনোনয়নপত্র সংগ্রহ আমাদের প্রচারণার প্রথম ধাপ, আমরা জয় পেতে আশাবাদী।'
বিডি-প্রতিদিন/এমই