চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টা থেকে জেলার চারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আজ বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে। একই সঙ্গে উপকরণ রক্ষণাবেক্ষণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, দুইটি আসনে প্রায় ১০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ