পটুয়াখালীর-৪ আসনের (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনের ১১১টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ভোটের সরঞ্জাম বিতরণ করেন।
এসময় তিনি জনান, নির্বাচন ঘিরে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪ টি স্টাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মাঠে কাজ করছে। আশা করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার পটুয়াখালীর-৪ আসনে ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন ভোটারের বিপরীতে লড়ছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলো বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান, ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ ও গণধিকার পরিষদ (ট্রাক) প্রতীক প্রার্থী মো.রবিউল হাসান।
এরমধ্যে গণধিকার পরিষদ (ট্রাক) প্রতীক প্রার্থী মো.রবিউল হাসান কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলের মাধ্যমে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কামাল