চাঁদপুরে ৫টি সংসদীয় আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। নির্বাচনি দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে দেখা গেছে।
বুধবার সকাল ১০টা থেকে সহকারী রিটার্নিং অফিসারগণ জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৭০৬টি ভোট কেন্দ্রের সরঞ্জাম বিতরণ শুরু করেন। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ ভোটার তালিকা, ব্যালট, ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালি ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নিজ নিজ কেন্দ্রের উদ্যেশ্যে রওয়ানা হন।
বিডি প্রতিদিন/এএম