আকস্মিকভাবে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে দায়িত্বরত অবস্থায় না পেয়ে টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর (ক্লার্ক) জসীম মাতুব্বরকে ক্লোজড করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সোমবার সকালে তিনি হাসপাতাল পরির্দশন করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, একজন স্টাফকে অনুপস্থিত পেয়েছি, তিনি টিকিট ক্লার্ক, ক্লোজড করে ফেলেছি। ক্লোজড করতাম না, মিথ্যার আশ্রয় নেয়ায় করেছি। না এসেও বলেছে যে এসেছে।
এ বিষয়ে বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল বলেন, ডায়ালাইসিস টেকনেশিয়ান কাম টিকেট কালেক্টর জসীম মাতুব্বরকে ক্লোজ করা হয়েছে। কোথায় তাকে রাখা হবে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি।
বিডি প্রতিদিন/এনআরএইচ