কুতুবদিয়ায় একদিনে পৃথক সময়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিন্দা পাড়ায় ও লেমশীখালী ইউনিয়নের করলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিন্দা পাড়ায় রমিজ উদ্দিনের ছেলে মো. সৈয়দ হাসান (৪) ও অপরদিকে একইদিন দুপুর ২টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করলা পাড়ার মো. এরশাদের ছেলে সাব্বির হাসান বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিশু মো. সৈয়দ হাসান পুকুরের পানিতে ডুবে মারা যায়। অপরদিকে, লেমশীখালী ইউনিয়নের সাব্বির হাসান বাড়ীর পুকুরের পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম