কুড়িগ্রামে আগামী ১৯ থেকে ২১ মে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে ভূমিসেবা মেলার বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-ই-খুদা, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জানা যায়, আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী এ মেলাকে ঘিরে র্যালি, আলোচনা সভা, ভূমি অফিসসমূহে সেবামূলক স্টল স্থাপন, শিক্ষার্থীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমিসেবা কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম