সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভূমিমেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩ তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলায় ভূমিসেবা মেলা উপলক্ষে রবিবার দুপুর ১২টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে একটি প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি মাহবুব প্রেস ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে জানা যায়, আগামী ১৯ মে মঙ্গলবার সকালে ১০টা ৩০ মিনিটে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাৰ্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/এএম