মানবতার রাজনীতির ভিত্তিতে নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আখাউড়া উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জেলা যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ, জেলা নেতা নিজাম উদ্দিন, আজাদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ