ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বাগেরহাট-১ আসন:
এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন— কপিল মণ্ডল (বিএনপি), এম এ এইচ সেলিম (বিএনপি-স্বতন্ত্র), এস এম মুজিবর রহমান (বিএনপি-স্বতন্ত্র), মাসুদ রানা (বিএনপি-স্বতন্ত্র), মশিউর রহমান (জামায়াতে ইসলামী), মুজিবর রহমান শামীম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. আমিনুল ইসলাম (এবি পার্টি)।
বাগেরহাট-২ আসন:
এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন— শেখ মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (বিএনপি-স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম (বিএনপি-স্বতন্ত্র), শেখ মনজুরুল হক রাহাত (জামায়াতে ইসলামী), শেখ আতিয়ার রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং বালী নাছের ইকবাল (খেলাফত মজলিস)।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন:
এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন— ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), এম এ এইচ সেলিম (বিএনপি-স্বতন্ত্র), মো. জুলফিকার আলী (বিএনপি-স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ (জামায়াতে ইসলামী), শেখ জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাবিবুর রহমান মাস্টার (জাসদ-রব) এবং মো. রহমাতুল্লাহ (এনসিপি)।
বাগেরহাট-৪ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসন:
এই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন— সোমনাথ দে (বিএনপি), এম এ এইচ সেলিম (বিএনপি-স্বতন্ত্র), কাজী খাইরুজ্জামান শিপন (বিএনপি-স্বতন্ত্র), মো. আব্দুল আলীম (জামায়াতে ইসলামী) এবং মো. ওমর ফারুক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল