বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নীতিহীন রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠতার রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। রবিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে ঢাকা-১৫ আসনের সিপিবি প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র জমা শেষে তিনি এ কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, নীতিহীন রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠতার রাজনীতি এগিয়ে নিতেই সিপিবি নির্বাচনে অংশ নিয়েছে। ক্ষমতা ও সুবিধাভোগের রাজনীতির বদলে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই সিপিবির লক্ষ্য।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
এ সময় আর উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল, ডা. সাজেদুল হক রুবেল, প্রধান নির্বাচনী এজেন্ট আলী কাউসার মামুনসহ সিপিবির বিভিন্ন নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/তানিয়া