ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
রোববার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সানিউজ্জামান।
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এ বি এম মোমিননুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ