ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে ৩৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এরমধ্যে বাগেরহাট-১ আসনে ১৩ জন, বাগেরহাট-২ আসনে ৮ জন, বাগেরহাট-৩ আসনে ৮ জন ও বাগেরহাট-৪ আসনে ৮ জন প্রার্থী জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ইতিমধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বাগেরহাট জেলায় মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে দেশব্যাপী পরিচিত মুখের পাশাপাশি সংসদীয় আসনের অধিকাংশ ভোটারদের কাছে অপরিচিত অনেক প্রার্থীও রয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচর কর্মকর্তা মুহাম্মদ আবু আনছান জানান, এ পর্যন্ত জেলার ৪টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে কপিল কৃষ্ণ মন্ডল (বিএনপি), এস এম মুজিবর রহমান (বিএনপি স্বতন্ত্র), এম এ এইচ সেলিম (বিএনপি স্বতন্ত্র), শেখ ওয়াহিদুজ্জামান দিপু (বিএনপি স্বতন্ত্র), মো. শেখ মাসুদ রানা (বিএনপি স্বতন্ত্র), মো. মশিউর রহমান খান (জামায়াত), মাওলানা মো. মামুনুল হক (খেলাফত মজলিশ), মুজিবুর রহমান শামীম (ইসলামী আন্দোলন), মো. আমিনুল ইসলাম (এবি পার্টি), এম ডি শামসুল হক (মুসলীম লীগ), এস এম হাফিজুর রহমান (স্বতন্ত্র), এস এম মুশফিকুর রহমান (স্বতন্ত্র), এস এম শাহাদাত (স্বতন্ত্র)।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে শেখ মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিম (বিএনপি স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম (বিএনপি স্বতন্ত্র), শেখ মনজুরুল হক রাহাত (জামায়াত), শেখ আতিয়ার রহমান (ইসলামী আন্দোলন), বালী নাছের ইকবাল (খেলাফত মজলিস), মো. রমিজ উদ্দিন (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. হাসান ইমাম (এলডিপি)।
বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে ড. শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), এম এ এইচ সেলিম (বিএনপি স্বতন্ত্র), মো. জুলফিকার আলী (বিএনপি স্বতন্ত্র), মেহেদী হাসান (বিএনপি স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ (জামায়াত). শেখ জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন), মো. হাবিবুর রহমান মাস্টার (জাসদ রব), মো. রহমাতুল্লাহ (এনসিপি)।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে সোমনাথ দে (বিএনপি), এম এ এইচ সেলিম (বিএনপি স্বতন্ত্র), কাজী মো. মনিরুজ্জামান (বিএনপি স্বতন্ত্র), কাজী খাইরুজ্জামান শিপন, (বিএনপি স্বতন্ত্র), এস এম রহমান (বিএনপি স্বতন্ত্র), মো. আব্দুল আলীম (জামায়াত), মো. ওমর ফারুক (ইসলামী আন্দোলন), মো. আ. লতিফ খান (জাসদ রব)।
বিডি প্রতিদিন/হিমেল