চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়োজিদ আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও দলটির মনোনিত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীনের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
সকালে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনী মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন তিনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে।’
এছাড়াও রবিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম-৮ (চাঁন্দগাও-বোয়ালখালী) আসনে সিপিবি মনোনিত প্রার্থী সেহাব উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল