বরিশালের ৬টি আসনের বিপরীতে ৫৮টি ফরম উত্তোলন করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন। রবিবার সন্ধ্যায় বরিশাল রিটানিং কর্মকর্তার মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
সেখান থেকে দেয়া তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত ৫৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে বরিশাল ১ আসনে আটটি, বরিশাল ২ ও ৩ আসনে ১১টি করে, বরিশাল-৪ আসনে চারটি, বরিশাল-৫ আসনে ১৬টি এবং বরিশাল-৬ আসনের আটটি ফরম বিতরণ করা হয়েছে।
মনোনয়ন পত্র জমা দিয়েছেন বরিশাল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
বরিশাল-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার, নাগরিক ঐক্যের মো. স্বপন সরদার, এনসিপির সাহেব আলী, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকেন্দার আলী, খেলাফত মজলিশের মোহাম্মদ ছাইদুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম খান।
বরিশাল-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিশের মুন্সি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের আ. হক, জাতীয় পার্টির এমএ জলিল, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ, বাংলাদেশ জাসদের আবুল কালাম আজাদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)।
বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা আ. ছত্তার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, খেলাফত মজলিশের মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন ও ফকরুল আহসান, জামায়াতে ইসলামীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, স্বতন্ত্র সৈয়দ বদরুল হোসেন ও গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন।
বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের ও বাংলাদেশ জাসদের প্রার্থী আবদুস ছালাম।
বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, বাসদের মনীষা চক্রবর্তী, জাতীয় নাগরিক পার্টির মো. নুরুল হুদা চৌধুরী, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার, বাস মাকর্সবাদী দলের সাইদুর রহমান ও খেলাফত মজলিশের একেএম মাহবুব আলম।
এছাড়া বরিশাল-৬ আসনে মুসলীম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, খেলাফত মজলিশের মো. মোশাররেফে হোসেন খান ও মো. মিজান, স্বতন্ত্র প্রার্থী টিএম জহিরুল হক তুহিন, গনঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া, স্বতন্ত্র কামরুল ইসলাম খান এবং জাতীয় পার্টি (এনডিএফ) থেকে নাসরিন জাহান রত্না।
বিডি প্রতিদিন/হিমেল