আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি প্রথমে কবরস্থানে বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন। পরে বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকলিমা বেগমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মিয়াসহ বিএনপির নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ